editor
প্রকাশিত: 4:00 PM, February 14, 2023

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, আমাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারকে সহযোগিতা করা উচিত। আমাদের অনেক অজ্ঞতার কারণে আমরা সঠিকভাবে ভ্যাট-ট্যাক্স দিতে গড়িমসি করি এতে করে সরকার অনেক রাজস্ব থেকে বঞ্চিত হয়। ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষকে ভ্যাট-ট্যাক্স প্রদানে আরো সচেতন করতে কর আইনজীবীদের ভূমিকা অপরীসিম।
তিনি সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির ২৫ বছর পূর্তিকারী সদস্যদের সংবর্ধনা, সদস্যদের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি বিতরণ, বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কর আইনজীবীদের স্মার্ট বাংলাদেশ গড়ার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এ দেশকে স্বাধীন করেছি। আমাদের এই অর্জনকে কোনভাবেই ভুলন্ঠিত হতে দিতে পারি না। আমাদেরকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি সিলেট জেলা কর আইনজীবী সমিতির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ ট্যাক্স ল ইয়ারস এসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (প্রশাসন সদর দপ্তর) এ কে এম ইসমাঈল আহমদ, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ারস এসোসিয়েশন (বিটিএলএ) এর ডেপুটি সেক্রেটারী আয়কর আইনজীবী বদরুল হোসেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায় ও সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মো. আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী নিজাম উদ্দিন খান। গীতা পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ মিন্টু চন্দ্র রায় অনুপব্রত।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সভাপতি এম ই এম ইকবালুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ২৫ বছর পূর্তিকারী ১৯জন সদস্যকে সম্মাননা ক্রেস্ট, ১৪ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও সম্মানী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুল উপহার দেন সমিতির নেতৃবৃন্দ। সবশেষে এক মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী ও কর আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন