editor
প্রকাশিত: 4:25 PM, February 14, 2023
ডিএসএস ডেস্ক :: তুরস্কে গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পের প্রায় ১৯৮ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মোহাম্মদ ক্যাফার নামে ১৮ বছর বয়সী তরুণসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএন তুর্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্প এবং একটি বড় ধরনের আফটারশকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তুরস্কের আদিমান প্রদেশে ভবনের ধ্বংসস্তূপ থেকে ক্যাফারকে জীবিত উদ্ধারের পর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকর্মীরা। এ সময় ক্যাফারকে হাতের আঙুল নাড়াতে দেখা যায়।
এর ঠিক কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী কাহরামানমারাস প্রদেশের একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষ থেকে দুই ভাইকে জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, তারা হলেন ১৭ বছর বয়সী মুহাম্মদ এনেস ইয়েনিনার এবং তার ভাই ২১ বছর বয়সী বাকী ইয়েনিনার। উদ্ধারের পর দুজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র : রয়টার্স
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন