editor
প্রকাশিত: 7:42 PM, February 14, 2023
ডিএসএস ডেস্ক :: ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রইসির আসন্ন চীন সফর দুদেশের সম্পর্ক শক্তিশালী করতে তেহরান ও বেইজিংয়ের ‘সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা’র প্রমাণ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তেহরান-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে রইসির আসন্ন চীন সফরের গুরুত্ব তুলে ধরতে গিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ মন্তব্য করেছেন।
সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনা প্রেসিডেন্টের রাষ্ট্রীয় আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এ সফরে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিষয়সহ দ্বিপক্ষীয় যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আলোচনা ও মতবিনিময় করবে।
কানয়ানি বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রইসির বেইজিং সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। এ সফর প্রমাণ করে, পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে দু’দেশের নেতৃত্বের সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। এই সদিচ্ছা ইরান ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ইরানের এই মুখপাত্র মন্তব্য করেন।
ইরানি প্রেসিডেন্ট ইবরাহিম রইসি সোমবার রাতে বেইজিংয়ের উদ্দেশে তেহরান ত্যাগ করেন। আজ মঙ্গলবার থেকে তার তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হচ্ছে। সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ শীর্ষস্থানীয় চীনা কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। সফরকালে প্রেসিডেন্ট রইসি ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং দুদেশের মধ্যে কয়েকটি সহযোগিতা চুক্তি সই হবে। সূত্র: পার্সটুডে
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন