editor
প্রকাশিত: 8:08 PM, February 14, 2023
সিলেট জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শরীরিক ও মানসিক বিকাশ ঘটে। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলার প্রতি সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীসহ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
তিনি সোমবার (১৩ ফেব্রুয়ারি) পেশকারগাঁও ভেনুতে ৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশন কর্তৃক আয়োজিত ১১তম টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রিপন আহমেদ এর সভাপতিত্বে ও আহমেদ সালেহর পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আলমাছ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, প্রফেসর আব্দুল ওয়াহাব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী আরশ, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, আওয়ামীলীগ নেতা ক্রীড়ানুরাগী হীরা মিয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা আজম আলী মাস্টার, উপদেষ্টা সদস্য মাসুক আহমেদ, তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আখলিছ আলী, খুরশীদ আলী, সুরমান আলী, ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ রুবেল আহমেদ ইমন। এছাড়াও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রথম পুরুষ্কার মোটরসাইকেল দাতা সোহানুর রহমান সোহাগ ও দ্বিতীয় পুরুষ্কার ফ্রিজ দাতা হাজী আকবর আলী। ফাইনাল খেলায় ইউনাইটেড ক্রিকেট ক্লাব পেশঁকারগাঁও কে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সবুজ বাংলা ক্রিকেট ক্লাব ছোট খুরমা। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আজিজুর রহমান। ম্যান অব দ্য সিরিজ হন সুফিয়ান আহমদ, টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান রাবেল আহমদ ও সেরা বোলার উজ্জল আহমদ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন