editor
প্রকাশিত: 12:30 PM, February 15, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট নগরীর শিবগঞ্জ গোলাপবাগ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।
স্থানীয় ও ভাড়াটিয়ারা জানান, গোলাপবাগের ৪৫নং বাসায় আজ বুধবার সকালে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনশেডের বাসাটিতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ঘটনাস্থলে যায়।
ওই বাসায় দুজন ভাড়াটিয়া থাকেন। তাদের একজন সিএনজি অটোরিকশাচালক আব্দুল জলিল জানান, আগুনে তার দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরেক ভাড়াটিয়া হামিদা বেগম কাপড় সেলাইয়ের কাজ করেন। তিনি দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তার বেশকিছু কাপড় পুড়ে গেছে। সবমিলিয়ে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকার মতো।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, আগুনে ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ রিপন। আজ দুপুর ১২টার দিকে তিনি ঘটনাস্থলে যান।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর