editor
প্রকাশিত: 12:56 PM, February 15, 2023
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা অত্যান্ত জরুরী। আজকের শিশু আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থতা, তেমনই প্রয়োজন মানসিক সুস্থতা। জন্মের পর থেকেই শিশুর শরীরের বৃদ্ধি আর মনের বিকাশ ঘটতে থাকে। বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের পরিবর্তন ও আকৃতি সুগঠিত হতে থাকে। অন্যদিকে জ্ঞান, বুদ্ধি, মেধা, আবেগ ও অন্যের সঙ্গে মেলামেশা করার দক্ষতা অর্জিত হয়। শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে।
তিনি (১৫ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০টায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের সভাপতি মো: কবির খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া এবং বিদ্যালয়ের ফৌজা আক্তারের যৌথ পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিলা সাহা, ফেরদৌসী খানম চৌধুরী, মাঠ সজ্জা প্রস্তুতির আহ্বায়ক বাদল চন্দ্র বর্মন, প্রতিযোগী নির্বাচন ও পরিচালনার আহ্বায়ক মোস্তফা মামুন, মধ্যমদের বিভাগের আহ্বায়ক এমদাদুল হক, ছোটদের ক বিভাগের আহ্বায়ক কাজী আশরাফ হোসেন, ছোটদের খ বিভাগের আহ্বায়ক বিভাস রঞ্জন দাশ, শিশু ক বিভাগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসাইন, শিশু খ বিভাগের আহ্বায়ক তানজিমা জামান, অভিভাবকবৃন্দের গোলক নিক্ষেপের আহ্বায়ক আবুল খায়ের, অফিস সহায়কদের গোলক নিক্ষেপের আহ্বায়ক ফরিদা ইয়াছমিন, শিক্ষকবৃন্দের ক্রিকেট খেলার আহ্বায়ক মুক্তা তালুকদার প্রমুখ।
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন