editor
প্রকাশিত: 6:10 PM, February 15, 2023
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেছেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। তাত্ত্বিক নয়, ব্যবহারিক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ প্রয়োজন। এজন্য শিক্ষকদের পেশার প্রতি আন্তরিক হওয়া দরকার। তিনি আরো বলেন, সুস্থ দেহে সুস্থ মন। শিক্ষণীয় বিষয়বস্তু আয়ত্ত ও অনুধাবন করার জন্য আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপযুক্ত পরিবেশ অর্থাৎ দেহ ও মনের বিকাশের পরিবেশ অক্ষুন্ন রাখতে হবে। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। একজন ব্যক্তির শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশই পরিপূর্ণ শিক্ষা। দিনব্যাপী অনুষ্ঠানের শেষাংশে বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
তিনি (১৫ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশনে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের সভাপতি মো: কবির খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক ফৌজা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিুরুল হক, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বেগম নুছরত হক, নিজাম উদ্দিন, রত্ম বেগম, সালমা নুরুন্নাহার, ফয়জুর রহমান, হবিবুর রহমান, হরিনি সূত্রধর, অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিলা সাহা, ফেরদৌসী খানম চৌধুরী। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন