editor

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

লোভাছড়ার পাথর জট : জেলা প্রসাশকের সিদ্ধান্ত বিলম্বে :নিঃস্ব হচ্ছে টেন্ডার দাতারা

লোভাছড়ার পাথর জট : জেলা প্রসাশকের সিদ্ধান্ত বিলম্বে :নিঃস্ব হচ্ছে টেন্ডার দাতারা

5

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর জব্দকৃত পাথরের নিলাম প্রক্রিয়া অপেক্ষমান থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন টেন্ডার দাতারা। সেই সাথে তারা নিঃস্ব হয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন। অন্যদিকে সরকারও কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গত রবিবার বিকাল ৪ টায়, সরেজমিনে জানা যায় সুরমা নদীর দুই পাড়ের স্তুপকৃত পাথর সহ লোভাছড়ার জব্দকৃত পাথরের পরিমান দিন দিন কমে যাচ্ছে। কারন কতিপয় অবৈধ ব্যবসায়ীরা চোরাই পথে হাজার হাজার ঘনফুট জব্দকৃত পাথর প্রতিদিন কৌশল অবলম্বন করে নিয়ে যাচ্ছেন। তারা কানাইঘাট উপজেলার খেয়াঘাট, লোভারমুখ, আন্দুরমুখ ও পাশ্ববর্তী জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাজাররের খেয়াঘাট সহ বিভিন্ন স্থানে নৌকা যোগে লোভাছড়ার জব্দকৃত পাথর নিয়ে স্তুপ আকারে জমা রাখছেন। এবং সুযোগ সন্ধানে ট্রাক্টর ও ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে তা পাচার করছেন। আবার কোন কোন জায়গায় অসাধু ব্যবসায়ীরা লোভার পাথর মাটি চাপা দিয়ে রেখেছেন। এমনকি আটগ্রাম সহ বিভিন্ন স্থানে নদীর পানির মধ্য পাথর লুকিয়ে রাখা হয়েছে। এ সময় জব্দকৃত পাথরের তৃতীয় নিলামের সর্বোচ্চ দরদাতা গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নূর উদ্দিনের ছেলে নিজাম উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন গত ১২ই আগস্ট সিলেট পরিবেশ অদিধপ্তরের পরিচালকের অনুকুলে পে-অর্ডার বাবত ৬৭ লক্ষ টাকা জমা দিয়ে তিনি তৃতীয় নিলামে অংশ নেন। সেই নিলামে তিনি সর্বোচ্ছ দরদাতা হিসাবে নির্বাচিত হন। এর পর থেকে এখন পর্যন্ত সিলেট জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল দপ্তর তাকে সরজমিন দখল ও নিলামের কার্যাদেশ প্রদান করেননি। এবং টাকার জমা নেয়ার জন্য তিনি অবেদন নিবেদন করেও কোন প্রতিকার পাচ্ছেন না। যার কারনে সর্বশেষ ন্যায়বিচারের জন্য মহামান্য হাইকোর্টে নিজাম উদ্দিন একটি রিট পিটিশন দায়ের করেছেন। যার নং ৬৪৭৬/২০২০। এ ছাড়াও তিনি বলেন চলমান নিলাম বিজ্ঞপ্তির কার্যক্রমে সিলেট জেলা প্রশাসকের সিদ্ধান্ত বিলম্বের কারনে তিনি নিলাম গ্রহিতা হিসাবে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় তার ক্ষয়ক্ষতি সহ দাখিলকৃত পে-অর্ডার ফেরতের জন্য তিনি আবেদন জানিয়েছেন। নতুবা লোভা ও সুরমা নদীর দুই পাড়ে যে সব জব্দকৃত পাথর স্তুপ আকারে রাখা হয়েছে তা অপসারন না করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে চলমান নিলাম বিজ্ঞপ্তীতে সর্ব্বোচ্চ দরদাতা হিসাবে তার অনুকুলে জরুরী ভিত্তিতে কার্যাদেশ ও সরজমিন দখল প্রদান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আহবান জানিয়েছেন। অন্যতায় সরকারের রাজস্ব হারানো সহ নিজাম উদ্দিনের আর্থিক ক্ষতির দায়ভার অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন গত ৯ সেপ্টেম্বর বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হতে চলমান নিলাম প্রক্রিয়ায় রিট আদেশের আওতাভুক্ত মাল ব্যাতি রেখে অবশিষ্ট মাল জরুরী ভিত্তেতে চলমান দরপত্র অনুযায়ী নিষ্পত্তি করার নির্দেশনা থাকিলেও সিলেট জেলা প্রশাসক এখন পর্যন্ত নিলামের নিষ্পত্তি না করে কালক্ষেপন করছেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

8 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

5 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

4 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

3 ইকবাল বাহার, কানাইঘাট: 5 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

6 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ

1
8