editor
প্রকাশিত: 10:39 PM, November 2, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর ছড়ারপাড়ে ৮ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘনটায় তার মা মোছা. ছালেখা বেগম সিলেট কোতোয়ালী মডেল থানায় নিজের ও পরিবারের নিরাপত্তায় একটি সাধারণ ডায়েরি (২৭) দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের গিদিসতিপুর গ্রামের মো. আব্দুল লেইছের স্ত্রী মোছা. ছালেখা বেগম তার সন্তানসহ সিলেট নগরীর সুগন্ধা-১৩, ছাড়ারপারে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।
গত ৩১ অক্টোবর রাত ৮ টায় ছালেখা বেগমের বসতঘরের সামনে অজ্ঞাত কেউ জোরে চিৎকার করে। এতে পাশের ঘরের মিলাদ আহমদের পাঁচ মাসের বাচ্ছার ঘুম ভেঙে যায়। এ ঘটনায় মিলাদ আহমদ তার ঘর থেকে বের হয়ে পাশের ঘরের বেড়াতে আসা ছালেখা বেগমের ৮ বছরের শিশু বাচ্ছা সায়েমকে উঠানে পেয়ে এলোপাতাড়ি মারপিট করেন। সায়েমের চিৎকার শুনে তার মা ছালেখা বেগম ঘর থেকে দৌড়ে বের হয়ে দেখতে পান পাশের ঘরের মরহুম টেনাই মিয়ার পুত্র মিলাদ, আলম ও আওলাদ তার শিশু বাচ্ছার উপর অমানুষিক নির্যাতন চালাচ্ছেন।
তখন তিনি কে তার শিশু বাচ্ছাকে মারধোর করা হচ্ছে জানতে চাইলে এবং প্রতিবাদ করলে তাঁকেও মারপিট করে শ্লীলতাহানী করা হয়। এসময় ছালেখা বেগম চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হলে মিলাদ, আলম ও আওলাদ ছালেকা বেগম ও তার পরিবারেরর লোকজনকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়দের শিশু সায়েমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মিলাদ বাহিনীর হুমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিননিপাত করছেন ছালেখা বেগমের পরিবার।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা জানান, এটা একটি পারিবারিক ঝামেলা বলে জেনেছি। আমরা দু পক্ষের অভিযোগ গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা আইনগত নেওয়া হবে।
6 6 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা