editor

প্রকাশিত: 4:20 PM, September 8, 2020

তাহিরপুর সীমান্তে আদিবাসীদের ফুটবল মাঠ দখলের পায়তারা! প্রশাসন বরাবরে আদিবাসীদের অভিযোগ

তাহিরপুর সীমান্তে আদিবাসীদের ফুটবল মাঠ দখলের পায়তারা! প্রশাসন বরাবরে আদিবাসীদের অভিযোগ
রাহাদ হাসান মুন্না,তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের কড়ইগড়া গারো আদিবাসী মাঠ হঠাৎ করে দখলের পায়তারা শুরু হয়েছে। এ নিয়ে বাঙালি ও আদিবাসীদের মধ্যে উত্তেজনা চলছে। একাধিকবার শালিস আহ্বান করার পরও স্থানীয় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে শালিস না হওয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষ বাধার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় নীরিহ আদিবাসীরা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কাছে গত ৭ সেপ্টেম্বর লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় উপজেলার উত্তরবড়দল ইউনিয়নের কড়ইগড়া বড়গোপটিলা এক সময় আদিবাসীদের বসবাস ছিল। কয়েক বছর ধরে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ভাগ্যন্বেষনে আসা কিছু বাঙালি পাহাড় দখল করে বসবাস শুরু করে। এরপর থেকেই আদিবাসীদের জীবন ও সম্পদের উপর আঘাত আসছে। জানা গেছে ১৯৪৮ সনে পাহাড়রূপি বড়গোপটিলাটির গাছ-গাছালি পরিষ্কার করে আদিবাসীরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করেন মাঠটি। প্রতি বছরই ফুটবল-ক্রিকেটসহ টুর্নামেন্ট আয়োজনসহ জাতীয় দিবস, আদিবাসী দিবস উদযাপন করে আসছেন এই মাঠে। কয়েক মাস আগে হঠাৎ সম্প্রতি টিলার সরকারি খাস জায়গা দখল করে বসবাসকারি কিছু যুবক জোরপূর্বক মাঠ দখল করতে এসে আদিবাসীদের সঙ্গে বিরোধে জড়ায়। তারা আদিবাসীদের জাতিগোষ্ঠীদের বিরুদ্ধে বিষোদগার করে উস্কানীমূলক কথাবার্তা বলে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করছে। আদিবাসীদের এই মাঠে টাঙ্গানো আদিবাসীদের পূর্বপুরুষদের স্মৃতিচারণমূলক সাইনবোর্ডটি জোরপূর্বক তুলে নিয়ে এই মাঠে আদিবাসীদের না আসতে নিষেধ দিয়েছে টিলা দখল করে বসবাসকারী যুবকেরা। এ ঘটনায় হতভম্ব আদিবাসীরা স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্যদের কাছে অবগত করেছেন। জানা গেছে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম একাধিকবার শালিসের তারিখ দিয়েও তিনি শালিস না করে কালক্ষেপন করছেন। অভিযোগ রয়েছে ওই টিলায় বাঙালি অধ্যুষিত ভাগ্যন্বেষনে আসা লোকজন তার ভোটব্যাংক হিসেবে পরিচিত। যে কারণে তিনি বিষয়টি নিষ্পত্তি করছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিলকারী মাঠ পরিচালনাকারী সুনীল দাজেল ও সেক্রটোরি সঞ্জীব দলবৎ বলেন, আমাদের পূর্ব-পুরুষরা কয়েক বছর ধরে টিলায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। ১৯৪৮ সনে আমাদের পূর্বপুরুষরা পাহাড় পরিষ্কার করে যে মাঠ তৈরি করেছিলেন আমরা প্রজন্মের পর প্রজন্ম সেই মাঠে খেলাধুলাসহ নানা কর্মসূচি পালন করছি। কিন্তু কয়েক মাস হলো কিছু উশৃঙ্খল বাঙালি যুবক জোরপূর্বক সশস্ত্র হয়ে মাঠ দখলের চেষ্টা করছে। স্থানীয়ভাবে একাধিকবার শালিসের আয়োজন করা হলেও রহস্যজনক কারণে বিষয়টি নিষ্পত্তি করা হচ্ছেনা। উশৃঙ্খল যুবকরা আমাদের সাইনবোর্ড তুলে নিয়ে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম একাধিকবার শালিসের তারিখ দিয়েও বিষয়টি নিষ্পত্তি করে না দেওয়ার ঘটনা স্বীকার করে বলেন, আমি উভয় পক্ষকে মাঠে যাওয়া থেকে নিভৃত করেছি। আমার মেয়ের বিয়ের জন্য শালিস যথাসময়ে করতে পারিনি। তবে বিষয়টি যেহেতু ষ্পর্শকাতর তাই প্রশাসনকে নিয়ে আমি শান্তিপূর্ণ সমাধান করতে চাই। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, আমার অফিসে এ বিষয়ে আবেদন করা হয়েছে। তবে আমি এখনো আবেদনটি পাইনি। তবে খোজ নিয়ে জেনেছি একাধিকবার শালিস আহ্বান করার পরও শালিস হয়নি। আমি খোজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেব এবং কোন সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না ঘটে সেদিকে খেয়াল রেখে বিষয়টি নিষ্পত্তি করে দেব। তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, এই টিলাটিতে একসময় আদিবাসীরাই থাকতেন। প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সময়ে বাস্তচ্যুত হয়ে আমাদের কিছু বাঙালিরা এসেও এখন বসবাস করছেন। আমি খোজ নিয়ে জেনেছি শত বছর ধরে আদিবাসীরা এই মাঠ ব্যবহার করে আসছেন। সম্প্রতি কিছু দুষ্কৃতিকারী যুবক জোরপূর্বক সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে আদিবাসীদের খেলার মাঠটি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে বলে জানতে পেরেছি। আমি আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দকে এ বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য বলেছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে