editor
প্রকাশিত: 8:37 PM, February 18, 2023
প্রান্তিক মানুষের দোরগোড়ায় আর্থিক সেবা পৌছে দিয়ে সিলেট জোনে একাউন্ট ওপেনিং ও ডিপজিট মোবিলাইজেশনে সেরা নির্বাচিত হয়েছে সিলেটের কানাইঘাট শাখার মেসার্স মাহমুদ এন্ড ব্রাদার্স এর সড়কের বাজার আউটলেট শাখা। গণমানুষের আস্থা, জনসংযোগে দক্ষতা ও পারিবারিক ঐতিহ্যের মিশলে উদ্যোক্তা আবু মাহমুদ অর্জন করেছেন ৫ বারের মতো এ সাফল্য।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর উপশহরস্থ রোজভিউ কনভেনশন হলে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২২ এ গতবছর গুলোর ধারাবাহিকতায় এবারও তিনি এই গৌরব অর্জন করেন। এজন্য আউটলেট ওউনার আবু মাহমুদ মনিটরিং ব্রাঞ্চের হেড অফ ব্রাঞ্চ মো. আনিসুজ্জামান সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন।
সম্মেলনে ২০২২ এর ব্যবসায়িক পারফরমেন্স অনুযায়ী একাউন্ট ওপেনিং ও ডিপজিট মোবিলাইজেশন, ব্যাংক কন্ট্রিভিউশন এর দিক থেকে সড়কের বাজার আউটলেট শাখাকে ফাস্ট পারফর্মার হিসাবে নির্বাচিত করা হয়।
শনিবার দুপুরে রোজভিউ কনভেনশন হলে বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান নুরুল হক এর সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার শাহ নেওয়াজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ডিভলাপমেন্ট উইং হেড মো. মাকসুদুর রাহমান, এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান এ.কে.এম মাহবুব মুর্শেদ, সিলেট জোনের প্রধান মোহাম্মদ নুরুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ইমাম ও খতিব মাওলানা মো. সেকান্দার আলী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন