editor
প্রকাশিত: 12:19 PM, February 19, 2023
ডিএসএস ডেস্ক :: দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা ও সিলেট থেকে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৫টাকা।
চট্টগ্রাম ও কক্সবাজারের পর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের গন্তব্য সিলেট এয়ার অ্যাস্ট্রা জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম ও কক্সবাজারে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করার মাত্র তিন মাসের মধ্যে নতুন এই গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করছে এয়ার অ্যাস্ট্রা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে।
ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০মিনিটে ও রাত ৮টায় এবং সিলেট থেকে যথাক্রমে দুপুর ৩টা ও রাত ৮টা ৫০মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।
এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, মাত্র তিন মাসের মধ্যে এয়ার অ্যাস্ট্রা বহরে তৃতীয় এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ যুক্ত হওয়ায় আমরা আমাদের নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করতে পারছি।সিলেটে প্রতিদিন দুটি ফ্লাইট চালু করার সঙ্গে সঙ্গে এয়ার অ্যাস্ট্রা তার পরিচালনা প্রসারিত করার মধ্য দিয়ে যাত্রীদের সুবিধাজনক ও আরামদায়ক ভ্রমণের বিকল্প প্রদান করছে। আশা করি যাত্রীরা আমাদের পরিষেবার প্রশংসা করবেন।
এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট ও ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। এয়ার অ্যাস্ট্রা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন