editor

প্রকাশিত: 10:47 PM, November 2, 2020

ফ্রান্সে সরকারী মদদে মহানবী সাঃ এর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে, উত্তাল জগন্নাথপুর

ফ্রান্সে সরকারী মদদে মহানবী সাঃ এর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে, উত্তাল জগন্নাথপুর

জগন্নাথপুর অফিস
গতকাল সোমবার দুপুর ২ ঘটিকায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। মিছিলকারীরা জগন্নাথপুরের আকাশ- বাতাসকে প্রকম্পিত করে, মেক্রনের দুই গালে জুতা মারো তালে তালে, বিশ্বনবীর অবমাননা- মানিনা মানবোনা, আমরা সবাই রাসূল সেনা- ভয় করিনা বুলেট বোমা, আমার নেতা তোমার নেতা- বিশ্বনবী মোস্তফা, দুনিয়ার মুসলিম একহও লড়াই করো ইত্যাদি বলে স্লোগান দিচ্ছিলেন। মিছিলটি পৌর পয়েন্ট থেকে শুরু করে পৌরসভার কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার পৌর পয়েন্টে এসে জমায়েত হয়।
এতে অংশ নেয়- আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ, স্বপ সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুর, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর, ইয়াংস্টার জগন্নাথপুর, আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন, রসূলপুর সমাজ কল্যাণ সংস্থা, এরালিয়া বাজার ছাত্র ঐক্য সংগঠন, নিউ এম এম ইংলিশ কোচিং সেন্টার, মুক্ত সমাজ কল্যাণ সংস্থা, থিয়েটার জগন্নাথপুর, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ এম সি কলেজ সিলেট, চিলাউড়া মাঝপাড়া সমাজ কল্যাণ পরিষদ, প্রাক্তন ছাত্র পরিষদ-রসূলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হযরত শাহজালাল রহঃ তরুণ যুব সংঘ, মোহাম্মদপুর সেরা, ফ্রেন্ডস ক্লাব রানীগঞ্জ, জাবেদ শাহ সমাজ কল্যাণ সংস্থা লোহারগাঁও, আলোকিত সমাজ কল্যাণ সংস্থা ৭ নং সৈয়দপুর শাহার পাড়া ইউপি, স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ানী নন্দিরগাও, ইজমা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইছগাও পূর্বপাড়া, তালতলা যুব সংঘ জগন্নাথপুর, সৈয়দপুর শাহ সামছুদ্দিন রহঃ একাডেমী, আল আকবর তরুণ আলেম সমাজ ভবের বাজার, আল ইনসাফ যুব সংঘ মইজ পুর, কিশোর পুর সমাজ কল্যাণ সংস্থা হবিবপুর, ক্রিকেট ডেভলপমেন্ট অব পাটলী ইউনিয়ন, হাবিবিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থা লোহারগাঁও।
মিছিল পরবর্তি প্রতিবাদ সভায় বক্তারা বলেন- ফ্রান্স প্রেসিডেন্ট মেক্রন আমাদের মহানবী সাঃকে অবমাননা, অবজ্ঞা করে যে ব্যাঙ্গ চিত্র প্রকাশ করেছে – তা গোটা দুনিয়ার ২০০ কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে, অচিরেই যদি মেক্রন এই ঘৃন্য কাজের জন্য ক্ষমা প্রার্থনা না করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত ভাবে চলতেই থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে