editor

প্রকাশিত: 4:15 PM, February 19, 2023

সরকার সব সময়ই শ্রমিকের জন্য কাজ করে যাচ্ছে: মন্ত্রী ইমরান

সরকার সব সময়ই শ্রমিকের জন্য কাজ করে যাচ্ছে: মন্ত্রী ইমরান

ডিএসএস ডেস্ক :: সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার সব সময়ই শ্রমিকের জন্য কাজ করে যাচ্ছে। শ্রমিকের কর্মস্থান বন্ধ নয়, বরং শ্রমিকের সৃষ্টির জন্য কাজ করে সরকার। বর্তমান সরকারের আমলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে সরকার শ্রমিকদের পাশে দাড়িয়েছে। জাফলং পাথর কোয়ারীতে বারকি শ্রমিকদের কাজ বন্ধের পক্ষে সরকার নেই, আমিও কখনো শ্রমিকের বিরুদ্ধে নাই। সনাতন পদ্ধতি অবলম্বন করে কার্যক্রম বন্ধে কোনদিন সরকার বাধা দেয়নি। জাফলং পাথর কোয়ারী কারা শ্রমিকদের ভূল ম্যাসেজ দিচ্ছে? আজকের এই উদ্ধুদ্ধ পরিস্থিতির সাথে যারা জড়িত তারা কারা? তাদের থেকে সবাইকে সজাগ থাকতে হবে। এদেরকে চিনে রাখবেন এবং নির্বাচনের সময় তার উচিত জবাব দিবেন।

তিনি শনিবার বেলা ২টায় জাফলং মামার দোকান পয়েন্ট কর্মহীন সমবেত বারকি শ্রমিকদের সাথে দেখা করে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভাষ্যমতে কোয়ারীতে কাজ করতে গিয়ে কোন বারকি শ্রমিক যেহেতু চাঁদাবাজির শিকার হচ্ছে না সেহেতু ভূল তথ্য দিয়ে যারা এই বিষয়টি নিয়ে প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করছে নির্বাচনের সময় এদেরকে জবাব দিবেন।

জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও শ্রমিক বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও জাফলং ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়ার পরিচালনায় মামার দোকান পয়েন্ট সড়ক অবরোধ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জাফলং পাথর কোয়ারীতে জীবিকা নির্বাহে জড়িত ১০টি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও সদস্যরা।

উল্লেখ্য- সম্প্রতি জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা সভায় অত্রাঞ্চলের গুটিকয়েক জনপ্রতিনিধি জাফলংঅ পাথর কোয়ারীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনে চাঁদাবাজির মনগড়া অভিযোগ আনলে প্রশাসন ও পুলিশ বিভাগের তরফে সম্পূর্ণরুপে কোয়ারীর সার্বিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এতে করে কয়েক হাজার পাথর ও বালু শ্রমিক বেকার হয়ে পড়েন। অনাহার অর্ধ্বাহারে দিনাতিপাত করা এসব বারকি শ্রমিকরা প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে করা মিথ্যা চাঁদাবাজির অভিযোগের কারণে ফুঁসে ওঠে ব্যাপক আন্দোলন শুরু করে এবং এরই ধারাবাহিকতায় গতকাল সরকারের প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি জাফলংয়ের কর্মসূচিতে যাওয়ার পথে মামার দোকান পয়েন্টে পেয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ করেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর