editor
প্রকাশিত: 2:38 PM, February 20, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইকলাল আহমদের মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা ও সিলেট সদর উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সিলেট সদর উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে মনোনয়ন জমা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন আহমদ, জেলা কার্যনিবাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল তালুকদার, কার্যনির্বাহী সদস্য প্রফেসর বদরুল আলমসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুরব্বি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ এবং সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ইকলাল আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী। সে একজন তরুন, বহু প্রতিভার অধিকারী। তার মাঝে কর্মদক্ষতা ও মানবিক গুন রয়েছে। আপনাদের সেবার ক্ষেত্রে কোন ত্রুটি হবেনা।
চেয়ারম্যান প্রার্থী ইকলাল আহমদ বলেন, জনগণের খেদমত করার লক্ষ্য নিয়েই আমি দির্ঘদিন যাবৎ কাজ করছি। মানুষের কল্যাণ করাই আমার রাজনৈতিক লক্ষ্য উদ্যেশ্য। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের ধারা বইছে, সেই ধারা অনুযায়ী খাদিমনগর ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নিতে চাই। সে লক্ষ্যে আমাকে আগামী ১৬ মার্চ নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে ইউনিয়নবাসীর খেদমত করার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন