editor
প্রকাশিত: 3:14 PM, February 20, 2023
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন সুবিদবাজার শাখার উদ্যোগে সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান গতকাল ১৯ ফেব্রুয়ারি রবিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই।
সংগঠনের সুবিদবাজার শাখার সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শাখার প্রচার সম্পাদক আব্দুস সোবহান।
বক্তব্য রাখেন সুবিদবাজার শাখার সহ সভাপতি মিজানুর রহমান, সদস্য এরশাদ আলী, নুরুল হক, রফিকুল ইসলাম, মুসলিম মিয়া, রিয়াজ মিয়া, সুজন চন্দ্র দাশ, হাছান আলী, জামাল মিয়া, শোয়েব আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সদস্যদের মধ্যে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ সদস্য কার্ড বিতরণ করেন।
সভায় বক্তারা বলেন, যাত্রীদের কম খরচে সেবার মাধ্যমে ব্যাটারী চালিত রিক্সা কাজ করে যাচ্ছে। স্কুলের শিক্ষার্থী, অফিস-আদালত সহ স্বল্প আয়ের মানুষ কম করছে দ্রুত গন্তব্যে পৌছতে ব্যাটারী চালিত রিক্সায় যাতায়াত করে থাকেন। একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেদিকে সচেতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন বক্তাগণ। বক্তারা বলেন, ব্যাটারি চালিত রিক্সার রেকার ফি ছিল ৫ শত টাকা। বর্তমানে ৩ হাজার ২০০ শত টাকা আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ অমানবিক। এতে শ্রমিকরা আর্থিক নির্যাতনের শিকার হচ্ছেন। অনতিবিলম্বে রেকার ফি ৫ শত টাকা ধর্য্য করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন