editor
প্রকাশিত: 5:52 PM, February 20, 2023
সিলেট নগরীর দরগাহ মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্ট এন্ড পেট্রল পাম্প অনার্স এসোসিয়েশন এর সভাপতি নির্বাচিত হওয়ায় জুবায়ের আহমদ চৌধুরী, হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ আব্দুর রহমান দুদু ও হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিয়াজ মোঃ আজিজুল করিম এর সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি রবিবার রাতে সিলেট নগরীর দরগা মহল্লায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রিপন আহমদ ও মুছাদ্দিকুন্নবী এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জুবায়ের আহমদ চৌধুরী, মোঃ আব্দুর রহমান দুদু ও নিয়াজ মোঃ আজিজুল করিম।
বক্তব্য রাখেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সভাপতি ও সংঘের উপদেষ্টা মুহাম্মদ আমজাদ হোসাইন, অধ্যাপক সাইফুল কবির চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ ও এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, সহ সভাপতি মুফতি আব্দুল খাবির, সাংগঠনিক সম্পাদক এ.এস জায়গীরদার বাবলা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, কার্যনির্বাহী পরিষদ সদস্য আনোয়ার হোসেইন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংঘের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কর্ম দক্ষতার মাধ্যমে তিন সংবর্ধিত অতিথি স্ব স্ব অবস্থান থেকে সমাজ সেবা, উন্নয়ন সহ দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখছেন। কৃতিত্বরা তাদের কর্মযজ্ঞের মাধ্যমে দরগাহ মহল্লাস্থ পায়রা এলাকার মুখ আরো উজ্জল করছেন। বক্তারা বলেন, যারা নিঃস্বার্থে সমাজের কল্যাণে কাজ করেন তারা মহৎ ও গুণী ব্যক্তিত্বের অধিকারী। তাদের মত সবাইকে কল্যাণমূলক কাজের মাধ্যমে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন