editor
প্রকাশিত: 6:46 PM, February 21, 2023

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন নেতৃবৃন্দ
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জিন্দাবাজারস্থ একটি আবাসিক হোটেলে অনুষ্ঠিত হয়।
জেলা ন্যাপের সভাপতি এম এ মতিন এর সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক শহিদুর রহমান ও মহানগর সভাপতি মো. খুরশেদুল আলম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ন্যাপের আসাব উদ্দিন, কয়ছর আহমদ, সঞ্জিব চন্দ্র চক্রবর্ত্তী, অনিক রঞ্জন চন্দ, ইমন নাথ, রতন কপালী, রঞ্জন দে, অনিমেষ সরকার, নিত্য রঞ্জন দাস, সমিরন পুরকায়স্থ, ইমন মিয়া, সুরমান আলী, মো. নুরুজ্জামান চৌধুরী, ফজলে রাব্বি, বাবু কৃষ্ণ চন্দ্র দাস, মিনা শারমিন লাভলী, সাবিনা ইয়াছমিন রিনা, তানিয়া ফেরদৌসী রুনা, কাওছার আহমদ টিপু, সীমা শারমিন মুন্নি, ফারুক আহমদ, মো. জামাল আহমেদ, আলাউদ্দিন, দবির মিয়া, পরিমল দাস, শাহাব উদ্দিন, ছইফুলী বেগম, আব্দুল লতিফ, নাজমা বেগম প্রমুখ।
সভায় বক্তারা মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধ জ্ঞাপন করেন। বক্তারা দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো ও সর্বস্থরের বাংলা ভাষা শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। পরে জেলা ও মহানগর নেতৃবৃন্দ র্যালি সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন