editor
প্রকাশিত: 11:19 PM, November 2, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে ঢলের পানিতে ভেসে আসা কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন প্রায় ৩০ হাজার শ্রমিক। প্রতিদিন ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত শ্রমিকরা নদীতে ভেসে আসা কয়লা সংগ্রহ করেন। যাদুকাটা নদী তীরবর্তী মাহারাম, বড়গোপ, লাউড়েরগড়, ঢালারপাড়, বিন্নাকুলি, ঘাগড়া, মাটিকাটা, মানিগাঁও, লাকমা, সুন্দরপাহাড়ি, রাজাই, চাঁনপুরসহ সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশ্বম্ভপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ কয়লা তোলা হয়।
গত রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জ জেলার তাহিরপুরের যাদুকাটা নদীতে ঢলের পানিতে ভেসে আসা কয়লা কুড়াচ্ছেন অসংখ্য নারী-পুরুষ। প্রতিদিন সকালে নৌকা, কোদাল, ব্যালচা ও জাল নিয়ে নদীর তলদেশের বালু থেকে কয়লা আলাদা করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে সংসার চালান তারা। একজন শ্রমিক প্রতিদিন ৩ থেকে ৪ বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন। যার স্থানীয় বাজার দর এক থেকে দেড় হাজার টাকা। নদী থেকে কয়লা উত্তোলন করার ফলে ব্যবসায়ী-শ্রমিক উভয়ের কর্মসংস্থান হয়েছে। এলাকার ছোট ছোট ব্যবসায়ীরা কয়লা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। প্রতিদিন একজন নারী এক হাজার টাকা ও একজন পুরুষ দেড় হাজার টাকার কয়লা সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।
গ্রামের নুরেছা খাতুন বলেন, গেল বৈশাখ থেকে এলাকায় কোনো কাজ কাম নেই। করোনার কারণে সব বন্ধ। বন্যায় পাহাড়ি ঢলের পানিতে গুড়া কয়লা ভেসে আসায় এখন তারা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছেন। পরিবারের সবাই সকাল থেকে বিকেল পর্যন্ত নদীতে কয়লা সংগ্রহের কাজ করেন। কয়লা উত্তোলনের আগে তাদের দিন অনেক কষ্টে কেটেছে। এখন কাজের সুযোগ পাওয়ায় পরিবারের অভাব কেটেছে বলেও জানান এই নারী শ্রমিক।
আয়েশা খাতুন বলেন, ভোরে খাবার খেয়ে নৌকা, জাল, ব্যালচা ও কোদালসহ নদীতে এসে কয়লা সংগ্রহ করি। স্থানীয় কয়লা ব্যবসায়ীরা বলেন, শ্রমিকদের সংগ্রহ করা কয়লা তারা কিনে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। নদী থেকে কয়লা উত্তোলন করার ফলে ব্যবসায়ী শ্রমিক উভয়ের কর্মসংস্থান হয়েছে। তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, করোনার পর এলাকার হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। যাদুকাটা নদীতে কয়লা উত্তোলন করার ফলে ব্যাপকভাবে কর্ম সংস্থান সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, করোনাকালে শ্রমজীবী মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। যাদুকাটা নদীর বারিকটিলা এলাকা থেকে ঢালারপাড় পর্যন্ত তিন কিলোমিটার এলাকা থেকে কয়লা সংগ্রহ করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে