editor

প্রকাশিত: 11:32 PM, November 2, 2020

হতাশা বাড়ছে ১৪ দলে

হতাশা বাড়ছে ১৪ দলে

4

অনলাইন ডেস্ক

8

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে দিন দিন হতাশা বাড়ছে। জোটে থেকেও সরকার ও জোট প্রধান আওয়ামী লীগের সঙ্গে শরিকদের এক ধরনের দূরত্ব থেকে এই হতাশা বাড়ছে বলে শরিক দলগুলোর নেতাকর্মীদের অভিযোগ।

১৪ দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে জোট শরিকদের দূরত্ব চলে আসছে। সম্প্রতি কিছু ঘটনা জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে ১৪ দল সম্পর্কে এই হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। বৈশ্বিক করোনা মহামারি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আরও কী কার্যকর পদক্ষেপ নেওয়া যায় তা আলোচনার মাধ্যমে বের করা যেতে পারতো। শুরু থেকে ১৪ দলের নেতারা ঐক্যমতের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণের প্রস্তাব দিলেও সরকার বা আওয়ামী লীগের দিক থেকে সাড়া আসেনি।

করোনা পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দেওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে। এই পদক্ষেপ ১৪ দলের রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যখাতের দুর্বলতা দৃশ্যমান হয়ে ওঠে। বিভিন্ন পর্যায়ে অনিয়ম, দুর্নীতির চিত্র বেরিয়ে আসছে। এ সব বিষয়ে করণীয় নির্ধারণে জোটের শরিকরা কোনো পরামর্শ বা মতামত দিতে পারছে না। ফলে নেতাদের মধ্যে হতাশা ও অবিশ্বাস তৈরি হচ্ছে বলে ওই নেতারা জানান।

6

গত বুধবার (২৮ অক্টোবর) পার্টির এক অনুষ্ঠানে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ১৪ দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

রাশেদ খান মেনন বলেন, “১৪ দলের আন্দোলনের ফসল রাজনৈতিক ক্ষমতা এখন দলীয় ক্ষমতায় পরিণত হয়েছে। পত্রিকায় বিবৃতি ও দিবস পালন ছাড়া ১৪ দলের অস্তিত্ব রয়েছে কিনা এই প্রশ্ন শুধু জনগণেরই নয়, ১৪ দলের নেতাকর্মীদেরও। ১৪ দল কেবল ক্ষমতার রাজনীতির জন্য গঠন করা হয়নি। ১৪ দল গঠন করা হয়েছিল দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং নির্যাতনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাজনীতি এবং রাষ্ট্র গঠনের জন্য।

2

এদিকে ১৪ দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলেও এই জোটের প্রয়োজনীয়তা এখনও বিদ্যমান বলে শরিক দলগুলোর নেতারা জানান। তবে শুধু ১৪ দলের শরিকদের নয়, জোট প্রধান হিসেবে আওয়ামী লীগকেও তা উপলব্ধি করতে হবে বলে তারা জানান।

১৪ দলের নেতারা বলেন, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ১৪ দল গঠন হয়েছিলো। ১৪ দলের যে ২৩ দফা তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বরং কোনো কোনো ক্ষেত্রে সরকার ও আওয়ামী লীগের অবস্থান ওই ২৩ দফার কোনো কোনো বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ১৪ দলকে কার্যকর জোটে পারিণত করা জরুরি বলে তারা মনে করছেন।

এ সব বিষয়ে জানতে চাওয়া হলে ১৪ দলের শরিক বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া বলেন, “১৪ দল এখন কার্যকর নেই। দুর্নীতি, জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে ১৪ দল গঠিত হয়েছিলো। অথচ লুটপাটের সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িয়ে পড়ছে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ১৪ দলের কোনো মতামত নেওয়া হয় না। তাই ১৪ দল কতটুকু প্রাসঙ্গিক সেটা ভাববার বিষয়। ১৪ দলের ১৩ দলেই এ নিয়ে প্রশ্ন আছে। ”

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার  বলেন, “অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি বড় প্লাটফর্ম হিসেবে ১৪ গঠন হয়েছিলো। কথা ছিলো এক সঙ্গে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠন করা হবে। ১৪ দলের কেউ আমরা এই সরকারে না থাকলেও এই সরকারকে ১৪ দলের সরকারই মনে করি। যে লক্ষ্য নিয়ে ১৪ দল গঠন হয়েছিলো তা এখনও পূরণ হয়নি। তাই ১৪ দলের প্রয়োজনীয়তা আছে। আমরা ১৪ দলকে শক্তভাবে দেখতে চাই। এটা আওয়ামী লীগকেও উপলব্ধি করতে হবে। ”

কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক অসিত বরণ রায় বলেন, “১৪ দলের যে ২৩ দফা ছিলো তার কোনোটাই বাস্তবায়ন হয়নি সেটা বলবো না। তবে এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ধর্ষণ, হত্যার মতো যে সামাজিক অবক্ষয় চলছে, জনসচেতনতা তৈরি করে তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন, প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু মৃত্যুদণ্ড আইন করে ধর্ষণ প্রতিরোধ করা যাবে না। ১৪ দলকে সেই জায়গাটাও ধরতে হবে। ”

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

8   3 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
3