editor
প্রকাশিত: 3:41 PM, February 23, 2023
আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, রউফ চৌধুরী একজন সৎ ও কর্মবীর ব্যক্তি ছিলেন। ঐকান্তিক পরিশ্রমের ফলে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন।
তিনি আরো বলেন, ব্যক্তি জীবনে রউফ সাহেব কর্মস্থলের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর সাথে সু-সম্পর্ক বজায় রাখতেন। যার ফলে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সমাজে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের ব্যবসা জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট হযরত দরগাহ জামে মসজিদে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আ. রউফ চৌধুরীর স্মরণে পরিবারের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পরিবারের পক্ষে প্রয়াত আব্দুর রউফ চৌধুরীর নাতি আরিয়ান রফউ চৌধুরী, রাফহান চৌধুরী এবং ফারিস রফউ চৌধুরী এই দোয়া মিলাদ ও রান্না করা খাবার বিতরণের আয়োজন করেন। পরে দরগাহ মাদ্রাসার ৬ শতাধিক এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দরগাহ মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মুহিবুল হক (গাছবাড়ী)।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন