editor

প্রকাশিত: 6:25 PM, February 23, 2023

জকিগঞ্জ উপজেলা স্কাউটের ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরির উদ্বোধন

জকিগঞ্জ উপজেলা স্কাউটের ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরির উদ্বোধন

সিলেটের জকিগঞ্জ উপজেলা স্কাউটের ৫ দিনব্যাপী ৪র্থ কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারী বুধবার সকালে ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্কাউটস এর সভাপতি ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লুকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্কাউট ব্যক্তিত্ব ও সিলেট আঞ্চলিক স্কাউটের কোষাধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ সবুর, সিলেট জেলা স্কাউট কমিশনার মোঃ মামুন আহমদ, কোষাধ্যক্ষ নুরুল আম্বিয়া কার্জন, সম্পাদক হিফজুর রহমান হিফজ প্রমুখ।

উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় সুচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিশনার ও ক্যাম্পচীফ বিশ্বজিৎ রায়, সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন উপজেলা স্কাউট সম্পাদক সিতাংশু বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দাস।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ এর মাধ্যমে সুচিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উল্লেখ্য, উপজেলা স্কাউটের সিদ্ধান্ত অনুযায়ী ইমদাদ মজুমদার কাব পল্লীর অধীনে জকিগঞ্জ উপজেলার চারজন প্রবীণ স্কাউট ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, আব্দুস সোবহান, আবুল কালাম আজাদ ও মাজেদ আহমেদ চঞ্চলের নামে নামকরণকৃত চারটি সাবক্যাম্পে উপজেলা ৭০টি কাব দলের প্রায় ৬০০ কাব ও কাব নেতারা ক্যাম্পুরিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শাপলা কাব এওয়ার্ড বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। যারা শাপলা কাব এওয়ার্ড পেয়েছে, তাঁরা পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন