editor
প্রকাশিত: 8:04 PM, February 23, 2023
খেলাফত মজলিস সিলেট মহানগরীর নবনির্বাচিত সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, ২১ শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয় বরং আমাদের চেতনার বীজমন্ত্র। ১৯৫২ সালের এই দিনে রফিক, সালাম, জব্বার, বরকত সহ অসংখ্য তরুণ ভাষার প্রেমে উজ্জীবিত হয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেই সাথে ভাষা আন্দোলনকে তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তমদ্দুন মজলিস।
তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের অন্যতম দাবী ছিলো দেশের সকল স্তরে বাংলা ভাষার প্রচলন করা। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো যে, ভাষা আন্দোলনের সেই দাবীর সিকিভাগও আজ বাস্তবায়িত হয়নি। আজও সমাজের সকল স্তরে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। এমনকি খোদ হাইকোর্ট ও মামলা মোকদ্দমায় রায় দেয় ইংরেজি ভাষায়। অফিস, আদালত, বিশ্ববিদ্যালয় পর্যায় এখনও ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়।
তিনি বলেন, ভাষা আন্দোলনের ৭১ তম বর্ষে আমাদের স্পষ্ট দাবী হচ্ছে সমাজের সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে। অফিস, আদালতের দাপ্তরিক ভাষা হবে একমাত্র বাংলা। ছাত্র মজলিসকে এ দাবী আদায়ের লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সিলেট মহানগরের সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহানের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ছিলেন সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, মহানগর বায়তুলমাল ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাজিদুর রহমান ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ সভাপতি মুহাম্মদ শামীম, মাদ্রাসা বিভাগ সভাপতি মাহবুবুর রহমান, শায়খুল হাদিস জোন সভাপতি আব্দুর রাহিম, মুহিব আজিজ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন