editor
প্রকাশিত: 4:46 PM, February 25, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাছির মিয়া (৩৫) নামে এক যুবকের। নিহত বাছির মিয়া জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
হবিগঞ্জ লাখাই থানার (ওসি) মোঃ নুনু মিয়া জানান, উপজেলার মোড়াকরি বাজারে শনিবার ভোররাতে আব্দুল হান্নান মোল্লা নামে এক ব্যবসায়ীর দোকানে কয়েকজন সংঘবদ্ধভাবে চুরি করার জন্য দোকানের উপরের টিনখুলে ভেতরে প্রবেশ করে। এসময় অসাবধানতাবশত বাছির মিয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে এলাকার লোকজন বিষয়টি থানা পুলিশকে অবগত করে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
(ওসি) বলেন, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরে ফিঙ্গার ফ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এছাড়াও মৃতদেহের পাশ থেকে কিছু সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর