editor

প্রকাশিত: 9:22 PM, February 25, 2023

কোর্ট পয়েন্টে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোর্ট পয়েন্টে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চলমান আর্ত-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর শাখার উদ্দোগে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, সরকারের অদূরদর্শী সিদ্বান্তের কারণে দেশ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। চলমান আর্ত-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস প্রণীত ৮ দফা দাবী মানতে হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাদ আসর সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগরের সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মনজুরে মাওলা, শ্রমিক মজলিস মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ ও ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারী মোস্তফা আহমদ সোহান।

মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর সহ সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডা. মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবির, সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মহানগর খেলাফত মজলিসের শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওসার আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আফজাল হুসাইন কামিল, পেশাজীবি সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, নির্বাহী সদস্য মাওলানা হাফেজ আব্দুল হামিদ, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান খেলাফত মজলিস ঘোষিত ৮দফা লিখিত দাবি তুলে ধরেন। দাবীগুলো হলো- ধর্মীয় শিক্ষা সংকোচ নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা। দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা। দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ করা। গ্রেফতারকৃত আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা। রাজনৈতিক সভাসমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ। নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাগব ও দুর্নীতি নির্মূল করা। বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারী চাকরিতে নিয়োগদান।

সমাবেশ শেষে চলমান আর্ত-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস প্রণীত ৮ দফা বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন