editor

প্রকাশিত: 9:28 PM, February 25, 2023

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সংবর্ধনা

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে জীবনবাজী রেখে বীর মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের জন্য চিন্তা করেন। তাদের কল্যাণে সম্মানীভাতা বাড়িয়েছেন, ঘর বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে হবে। এই দেশ যতদিন থাকবে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করবে। বীর মুক্তিযোদ্ধাদের কারণে আমরা আজ স্বাধীন দেশে বসবাস করতে পারছি।

তিনি (২৫ ফেব্রুয়ারি) শনিবার বিকাল ৩টায় নগরীর মাছিমপুরস্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে  উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির আহ্বায়ক মনোজ কপালী মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সোহেল রেজা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা হাজী রইছ আলী, দক্ষিণ সুরমা উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা সুধীর রঞ্জন দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি সৈয়দ মোজাফর হোসেন, সহ-প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম জুয়েল, সদস্য মো: নুরুজ্জামান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা সন্তান এসআই আল আমিন, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ফয়জুর রহমান ফয়ছল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট জেলার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট হাবিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন