editor
প্রকাশিত: 12:05 PM, February 26, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং এলডিডিপি প্রকল্পের সহযোগীতায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, জেলা হাসপাতালের ভিএস ডা. মো. মাহবুবুল আলম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু।
এর আগে আলিয়া মাদরাসা মাঠ থেকে একটি র্যালি চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধন করা হয়। এবারের প্রাণিসম্পদ প্রদর্শনীতে অর্ধশতাধিক স্টলে বিভিন্ন প্রজাতির গাভী, ষাড়, বকনা বাছুর, ছাগল, ভেড়া, গাড়োল, তিতির, টার্কি, কবুতর, পোষা প্রাণী প্রদর্শিত হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে চেক, সনদ ও ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক এবং সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন