editor
প্রকাশিত: 2:16 PM, February 26, 2023
বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চীফ ফটো সাংবাদিক, সিলেট জেলা প্রেস ক্লাব’র কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদ হোসেনের বাবা হাফিজ মো. কমর উদ্দিন আর নেই। রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত ৩ টা ৫ মিনিটে সিলেট নগরের মেন্দিবাগ গার্ডেন টাওয়ারে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ বেলা ২ টায় বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামে শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের ছোট ছেলে মাহমুদ হোসেন এমনটি নিশ্চিত করেছেন।
এদিকে, মাহমুদ হোসেনের বাবার মৃত্যুর খবর শুনে ভোররাতে সতীর্থ সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাঁর স্বজনরা বাসায় এসে উপস্থিত হন। তারা মরহুমের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন