editor
প্রকাশিত: 1:21 PM, February 28, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলায় ছেলের দাফন সম্পন্ন করে বাড়ি ফিরে আধা ঘণ্টার ব্যবধানে মারা গেছেন একজন বাবা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়ি থেকে আলী আকবরের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন দুপুর আড়াইটার দিকে ছেলের দাফন শেষ করে বাড়ি আসেন ফারুক মিয়া (৭৫)। পরে বেলা ৩টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাত ৮টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
ফারুক মিয়ার ভাগ্নে বলেন, মামা দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এর আগে তিনি ২ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ৬ মাস আগে মামীও মারা গেছেন।
এবিষয়ে ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী আকবর আত্মহত্যা করেছেন। মরদেহের ময়নাতদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।তথ্যসুত্র: যমুনা টিভি
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর