editor
প্রকাশিত: 8:03 PM, February 28, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট নগরীর ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ২০২৩ উপলক্ষে মহোৎসব শুরু হচ্ছে (২ মার্চ) বৃহস্পতিবার ।
আগামী ২-৪ মার্চ তিন দিনব্যাপি পুনর্মিলনী মহোৎসবে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুনর্মিলনী উৎসবে যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা সিলেটে আসতে শুরু করেছেন।
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন পর্ষদের আহবায়ক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, ‘গৌরব-ঐতিহ্যে ৬৪ বছর’ স্লোগান সামনে রেখে ২রা মার্চ বিকাল চারটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে প্রথম পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা।
তিন দিনব্যাপি মহোৎসবের আয়োজনে রয়েছে সম্মাননা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজ, ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও আতশবাজি। তিনি উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী উৎসব সম্পন্ন করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
পুনর্মিলনী উদযাপন পর্ষদের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমদ জানান, ইতিমধ্যে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী নিবন্ধন করেছেন। প্রিয় ক্যাম্পাসে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করতে যেন কোন কিছুর কমতি না থাকে, সে লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সামগ্রিক আয়োজন আনন্দমুখর করতে রেজিস্ট্রেশনকৃত ও প্রাক্তন সকল শিক্ষার্থীকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে উদযাপন পর্ষদ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন