editor
প্রকাশিত: 12:43 PM, March 1, 2023
ডিএসএস ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ভাইরাসটিতে ১০ শিশুর মৃত্যু হলো।
এদিকে পরিস্থিতি সামাল দিতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। নির্দেশনায় বলা হয়, ইমার্জেন্সিতে ২৪ ঘণ্টা শিশুরোগ বিশেষজ্ঞ রাখা হবে। জ্বর, সর্দির সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে বাচ্চারা। সেই সমস্যার জন্য আলাদা করে সরকারি হাসপাতালে খোলা হচ্ছে ক্লিনিক। ২৪ ঘণ্টা খোলা থাকবে এ ক্লিনিক। কলকাতা মেডিকেল কলেজে আউটডোরের বাইরেও আলাদাভাবে খোলা হচ্ছে ক্লিনিক। কোভিডের জন্য বরাদ্দ ওয়ার্ডে ভর্তি করা যাবে মা-শিশুকে। ২৪ ঘণ্টার জন্য হেল্প লাইন চালু করা হয়েছে।
রোগী বেড়ে যাওয়ায় রাজ্যজুড়ে আইসিইউ সংকট প্রকট আকারে দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় বেলেঘাটা আইডি হাসপাতালে ২৫টি বেড চালু করা হয়েছে। রেফার রোগী নিয়ে কড়া নির্দেশিকার পরেও জেলা থেকে একের পর এক রোগী আসছেন শহরে।
এস এ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে