editor
প্রকাশিত: 1:18 PM, March 1, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বৃটিশের দুশো বছরের শাসন আর পাকিস্তানের পঁচিশ বছরের গড়ে ওঠা মধ্যযুগীয় বর্বর শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ তৈরি করতে দেয়নি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে জাতীয় শিক্ষানীতি প্রনয়ণ হয়েছে। আমাদের দেশের শিক্ষার্থীদের লেখাপড়া যাতে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তিনির্ভর যুগে নতুন প্রজন্মদের এগিয়ে নেয়া এখন সময়ের দাবি। তিনি সন্তানদের ভবিষ্যত আলোকিত ও আত্মনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা পরিবারের সবাই এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।
বদরুল ইসলাম শোয়েব (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো, ছয়েফ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক কামরুল ইসলামের পরিচালনায় মাদ্রাসার শিক্ষার্থী মস্তাক আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক মাস্টার, মাদ্রাসা সুপার মাওলানা আরিফ বিল্লাহ, মীরগঞ্জ বণিক সমিতির সেক্রেটারি নাজমুল ইসলাম, মাদ্রাসার সহ-সুপার মাওলানা জালাল উদ্দীন, শিক্ষানুরাগী সদস্য মো, লালা মিয়া, অবিভাবক সদস্য মাওলানা রেজাউল করিম, মাওলানা আব্দুর রহমান, নাজমা বেগম প্রমুখ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন