editor
প্রকাশিত: 6:28 PM, March 1, 2023
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর কোনারপাড়াস্থ দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের উদ্যোগে দাউদপুর ইউনিয়ন পরিষের সাবেক চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী দিলদার আহমদ চৌধুরী কচি ও ব্রাজিল প্রবাসী জগলু মিয়ার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল স্কুলে অনুষ্ঠিত হয়।
দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংর্বধিত অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী দিলদার আহমদ চৌধুরী কচি ও ব্রাজিল প্রবাসী জগলু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁনীঘাট ইউনিয়ন পরিষের চেয়ারম্যান আখতার হোসেন, দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম, সহকারী পরিচালক ঝর্না বেগম, প্রধান শিক্ষিকা মুর্শিদা আক্তার। উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আব্দুর নূর, স্কুলের সহকারী শিক্ষিকা আছমা বেগম, আমিনা বেগম, শিপা বেগম, রুশিদা আক্তার, তাহমিনা আক্তার, নুরজাহান বেগম, সাঈদা বেগম প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র রাহিম আহমদ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষাথীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিরা।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদ অতিথিবৃন্দ। বক্তারা বলেন, প্রবাসীরা শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নের সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবসে থেকেও ভূমি পালন করছেন। তা প্রশংসনীয়। বক্তারা দাউদপুরের প্রবাসীদের মত অন্যান্য প্রবাসীদেরকে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন