editor
প্রকাশিত: 6:39 PM, March 2, 2023
জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান উপদেষ্টা সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এই দেশের উন্নয়নের যাত্রা শুরু করেছিলেন। এ উন্নয়নের যাত্রাকে এগিয়ে নিতে আবার জাতীয় পার্টির সরকার নির্বাচিত করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে যাকে দলের মনোনয়পত্র দেয়া হবে তার পক্ষেই আমাদের কাজ করতে হবে। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে কাজ করতে হবে এবং লাঙ্গল প্রতীক প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘিরপারস্থ ফর্চুন ইন্টারন্যাশনাল হোটেলের হলরুমে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী’র সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় পার্টি সিলেট মহানগরের সাবেক সভাপতি এডভোকেট কাজী আশরাফ এর সভাপতিত্বে ও সিলেট জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বাসির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি সিলেট জেলার সাবেক সহ-সভাপতি আব্দুল মালিক খান, সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মইন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান উসমান আলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সদস্য মো. ইউসুফ সেলু, জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মৌলভী আবুল কালাম দুলাল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদ আহমদ শাহিন, জাতীয় পার্টি সিলেট জেলার সদস্য মো. আবুল কালাম আজাদ, এম এ বরকত আলী, আব্দুল মালিক গনি, শাহজাহান সিরাজ, হাবিবুর রহমান খান হাবিব, আশিক রেজা, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মো. আব্দুল মজিদ টিয়া, কাজী মোশাররফ রাশেদ, মো. তাজ উদ্দিন আহমদ এপলু, মাস্টার রহমত উল্লাহ, ফয়ছল আহমদ, আজাদ, মোস্তাকিম, আব্দুল মালিক চৌধুরী, সেবুল আহমদ, লুনা বেগম প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন