editor
প্রকাশিত: 7:36 PM, March 2, 2023
লন্ডন প্রবাসী এটিএন বাংলা ইউ কে সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ও সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম-কে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (১লা মার্চ) বিকাল ৩ টায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের কনফারেন্স হলে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন এর সভাপতিত্বে ও ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকে সিলেট বিভাগীয় প্রধান ও হলি সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান ফজলুল হক ফজলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল হাদী, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আমিন বাকের, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তকবিরুল ইসলাম পিন্টু, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাসুদা সুলতানা শাকি, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হাসিদুল ইসলাম পিন্টু, হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম জহুরুল ইসলাম, সাপ্তাহিক ভোরের সিলেট পত্রিকার সম্পাদক আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে বক্তারা বলেন সংবর্ধিত অতিথি সিলেটের একটি রাজনৈতিক পরিবারের সন্তান। কেন্দ্রীয় আওয়ামী লীগের ৩ বারের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজের ছোট ভাই এবং সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ এর মামা লন্ডনের মাটিতে শফিকুল ইসলামের সুনাম রয়েছে। শফিকুল ইসলাম সিলেটের কৃতি সন্তান। নিঃসন্দেহে তিনি একজন খ্যাতিমান ও স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব।
শেষে ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি মোহাম্মদ শফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধিত অতিথি কেক কেটে সবাইকে অভিনন্দন জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন