editor
প্রকাশিত: 5:24 PM, March 3, 2023
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কবি, লেখক আসাদ মান্নান বলেছেন, লিটল ম্যাগাজিন সাহিত্যের মূল ভিত্তি। বাংলা কবিতায় ছোট কাগজের ভূমিকা অনস্বীকার্য। লিটল ম্যাগাজিন ভাস্কর সংস্কৃতমনা মানুষের রূচির কথা চিন্তা করে দীর্ঘ ৩৩ বছর ধরে সেই লক্ষে কাজ করছে। মানুষ হবার সংগ্রাম, মানুষ হবার অভিযাত্রায় খুব কম মানুষ থাকে, কিছু মানুষ আছে আলোর দিকে এগিয়ে যায়। সৃষ্টির লক্ষে মানবতার দিকে লিটল ম্যাগাজিন করা খুবই কঠিন একটি ব্যাপার। কবিতার কোন বৈপরীত্য নেই, কবিতা সার্বভৌম।
তিনি শুক্রবার (৩ মার্চ) সকালে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’ এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি লিটল ম্যাগাজিন ভাস্করের সম্পাদক পুলিন রায়ের দীর্ঘায়ু কামনা করে ভাস্করের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সিলেট মেট্রোপলিটন ইউনিভাসিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রশান্ত কুমার সাহা, কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাস, কলকাতা সাংস্কৃতিক খবরের সম্পাদক কবি কাজল চক্রবর্তী, কলকাতা কবিতা ক্যাম্পাসের সম্পাদক কবি অলক বিশ্বাস, কলকাতা সমান্তরাল ভাবনা এর সম্পাদক কবি পার্থ আচার্য্য, ঢাকা লোক এর সম্পাদক কবি অনিকেত শামীম, ভারতের ত্রিপুরার স্রোত সম্পাদক কবি গোবিন্দ ধর, কবি নজমুল হেলাল, কলকাতার বিশিষ্ট লেখক নিবেদিতা আচার্য্য।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক প্রণব কান্তি দেব এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, লিটল ম্যাগাজিন ভাস্কর এর সম্পাদক কবি পুলিন রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক শামসুল আলম সেলিম, মো. নিয়াজ উদ্দিন, মো. আলা উদ্দিন তালুকদার, রঞ্জু রানী মন্ডল, নির্মল রায়, অনিরুদ্ধ রায় পরাগ।
দিনব্যাপী উৎসবের অন্যান্য কর্মসূচীতে ছিল- ‘ভাস্করের ৩৩ বছর: ছোট কাগজের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’, ‘বাংলা কবিতায় লোক ঐতিহ্য’ শীর্ষক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে আন্তর্জাতিক উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন