editor

প্রকাশিত: 8:36 PM, March 4, 2023

দোয়ারাবাজারে গ্রামবাসীর অর্থায়নে ‘শাপলা চত্বর’ নির্মাণ

দোয়ারাবাজারে গ্রামবাসীর অর্থায়নে ‘শাপলা চত্বর’ নির্মাণ

ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজস্ব অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার ও শাপলা চত্বর নির্মাণ করেছেন গ্রামবাসী। শনিবার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসী অধ্যুষিত বীরেন্দ্র নগর (উত্তর) গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সংস্কারকৃত রাস্তা ও নির্মীয়মাণ শাপলা চত্বরের ভার্চুয়ালি উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

প্রধান অতিথি ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী আমিরুল হক আমিন। সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন কুয়েত প্রবাসী আব্দুল খালিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশিকুর রহমান আশিক।

স্থানীয়রা জানান, গত বছরের স্মরণকালের ভয়াবহ সর্বগ্রাসী বন্যায় প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য আমাদের বীরেন্দ্রনগর-ঘিলাছড়া কাচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারিভাবে রাস্তাটি সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শেষমেশ প্রবাসী আমিরুল হক আমিনসহ গ্রামবাসীর উদ্যোগে গ্রামের প্রবাসী, বিত্তবান ও ব্যবসায়ীদের অর্থায়নে ভগ্নদশা রাস্তাটি দ্রুত সংস্কার করে গ্রামের তেমুখি পয়েন্টে একটি নান্দনিক শাপলা চত্বর স্থাপন করা হয় সম্প্রতি।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী ওই গ্রামে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফুটবলার যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার মিয়া ও হাফিজুল ইসলাম জুয়েল, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আমির হোসেন, আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা ফয়জুল হক, বিএনপি নেতা আব্দুর রউফ, আব্দুল মালিক, হাজি তৈয়ব আলী, আওলাদ আলী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, যুবলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।

লন্ডন প্রবাসী আমিনুল হক আমিন, হাফিজুল ইসলাম জুয়েল ও আব্দুর রউফ, আবুল কালাম, আশিকুর রহমানসহ উপস্থিত গ্রামবাসী বলেন, ‘দীর্ঘদিন থেকে আমাদের এ রাস্তা নিয়ে সমস্যায় জর্জরিত ছিলাম। গ্রামের ভেতর থেকে কৃষিপণ্য বাজারে নিতে অধিক ভাড়া গুনতে হতো। অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা ছিল না। বৃষ্টির পানিতে স্থানে স্থানে গর্ত হয়ে মরনফাঁদ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তো। এছাড়া ওই রাস্তাটি এলাকার ১৫-২০টি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম। অবশেষে এলাকাবাসীর এসব দুর্ভোগ লাঘবে আমাদের গ্রামবাসী এই উদ্যোগ গ্রহণ করেন।

ভার্চুয়ালি রাস্তা ও শাপলা চত্বর উদ্বোধনকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বীরেন্দ্রনগর গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ও শাপলা চত্বর নির্মাণ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এসময় সংস্কারকৃত রাস্তাটি অচিরেই পাকাকরনের বিষয়ে গ্রামবাসীকে আশ্বস্ত করেন তিনি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন