editor

প্রকাশিত: 8:41 PM, March 4, 2023

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলা কাল

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলা কাল

ডিএসএস ডেস্ক :: সিলেটে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারে সপ্তাহ ব্যাপী ভর্তি মেলা আগামীকাল ৫ মার্চ রবিবার হতে শুরু হবে। প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি মেলার কার্যক্রম পরিচালিত হবে। নগরীর শাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভর্তি মেলা উপলক্ষে ইউনিভার্সিটির তিনটি ফ্যাকাল্টির অধীনস্থ ইইই, সিএসই, ইংলিশ, বিবিএ, ফ্যাশন ডিজাইন, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ ও এম.এড প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে বিশেষ সুযোগ প্রদান করা হবে।

সিলেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্পট এডমিশনে ৫০% ছাড়সহ গ্রুপ এডমিশনে বিশেষ ছাড়ের সুবিধা প্রদান করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত স্কলারশীপ প্রদান করার সুযোগ রয়েছে।

এবারের ভর্তি মেলায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে র‌্যাফেল-ড্র এর মাধ্যমে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন আইসিটি গ্যাজেটের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য যে, ২০২১ সালে প্রতিষ্ঠিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ ড. আহমদ আল কবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইংল্যান্ডের লিডস ইউনিভার্সিটিতে প্রায় ২০ বছরের শিক্ষকতা সহ উচ্চশিক্ষা ও গবেষণায় ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ ভাইস-চ্যান্সেলর হিসেবে, সিলেট শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মমতাজ শামীম ট্রেজারার হিসেবে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশা রেজিস্ট্রার হিসেবে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি পরিচালনায় দায়িত্ব পালন করছেন।

ভর্তি মেলা চলাকালীন সময়ে দশতলা সুবিশাল ইউনিভার্সিটি ভবন, সমৃদ্ধ লাইব্রেরি, সুবিন্যস্ত কম্পিউটার ল্যাবরেটরি সহ অন্যান্য ল্যাবরেটরি, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, ক্যাফেটেরিয়া ও সুবিশাল অডিটোরিয়াম পরিদর্শনের জন্য ইউনিভার্সিটির কর্তৃপক্ষ মেলায় আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন