editor
প্রকাশিত: 1:47 PM, March 7, 2023
ডিএসএস ডেস্ক :: ভারতে এপ্রিলের ১ তারিখ থেকে সোনা কেনার নিয়ম বদলাতে চলেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নির্দেশ দিয়েছে আগামী ৩১ মার্চের পর থেকে ছয় অংকের হলমার্ক ছাড়া আর সোনার গয়না বিক্রি করা যাবে না।
জানা গেছে, দেশজুড়ে নকল সোনা কেনাবেচা বন্ধ করতে এ উদ্যোগ নিয়েছে এই সরকারি সংস্থা।
উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চের পর ছয় অঙ্কের এই হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন ছাড়া আর কোনো রকমের সোনার গয়না বিক্রি করতে পারবেন না স্বর্ণ ব্যবসায়ীরা।
এ বিষয়ে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী পীযূষ গয়াল।
ক্রেতারা যেন উচ্চ মানের বিশুদ্ধ সোনা কিনতে পারেন, সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া উৎসাহিত করতে বিআইএস সত্যায়ন প্রক্রিয়ায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে বলে জানিয়েছে।
প্রসঙ্গত, দু’দশক আগে ভারতে প্রথম হলমার্ক ব্যবহারের চল শুরু হয়। তবে তখন তা বাধ্যতামূলক ছিল না। ভারত সরকার ২০২১ সালের ১৬ জুন সোনার গয়নার ক্ষেত্রে হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক করে দেয়। তবে সেই নিয়ম একসঙ্গে সারা দেশে কার্যকর হয়নি। পর্যায়ক্রমে তা কার্যকর করা হয় দেশজুড়ে।
হলমার্কিং কি?
হলমার্কিং হলো সোনার বিশুদ্ধতার নিশ্চয়তা। হলমার্কসহ গয়নায় বিশুদ্ধতার নিদর্শন হিসেবে একধরনের চিহ্ন থাকে। প্রতিটি অলংকারে সোনার পরিমাণ কম-বেশি হয়, যা এর বিশুদ্ধতার ওপর নির্ভর করে। কখনো কখনো সোনার দোকানগুলো কম ক্যারেটের গয়না দিয়ে বেশি ক্যারেটের দাম নেয়। এ প্রতারণা রুখতেই হলমার্কিং বাধ্যতামূলক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন