editor
প্রকাশিত: 3:30 PM, March 7, 2023
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ’র উদ্যোগে একই দিনের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ই মার্চ) সকালে বিআরটি সিলেট সার্কেল প্রাঙ্গনে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান সহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট বিভাগীয় উপপরিচালক (ইঞ্জিনিয়ার) মো. শহিদুল আযম ও বিআরটিএ, সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. রিয়াজুল ইসলাম সহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় বিআরটিএ’র উপপরিচালক (ইঞ্জিনিয়ার) বলেন, বর্তমান সরকার জনগনের নিকট সকল সরকারী সেবা পৌছে দিতে চায়। এরই ধারাবাহিকতায় সরকার বিআরটিএ-কে অনেক ডিটিলাইজ করেছে। এখন আর ড্রাইভিং লাইসেন্সের সেবা গ্রহণ করতে গ্রাহকগণকে বার বার অফিসে আসার প্রয়োজন নেই। মাত্র এক বার অফিসে এসেই গ্রাহক তার ড্রাইভিং লাইসেন্সের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা খুবই গর্বিত ৭ ই মার্চ এর মত এমন একটি দিনে আমরা আমাদের একই দিনের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কর্মসূচীর শুভ উদ্ধোধন করতে পেরেছি। আজকে মোট ৪৮জন গ্রাহক তাদের পরীক্ষারপূর্বে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করবেন। এসকল গ্রাহক ড্রাইভিং লাইসেন্সর জন্য আর অফিসে আসার প্রয়োজন নেই। তিনি গ্রাহকগণকে অনুরোধ জানান নিজের কাজ নিজে করুন এবং লার্নার করার সময় সকল কাগজপত্র সঠিকভাবে প্রদান করুন।
বিআরটিএ পূর্বের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক। ড্রাইভিং লাইসেন্স এখন পূর্ণ ডিজিটালাইজ। এ কার্যক্রম ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগীতা একান্তভাবে কাম্য করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন