editor
প্রকাশিত: 5:29 PM, March 7, 2023
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির ইতিহাসে সাহসের সাক্ষী স্মারক। এদিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাকামী উন্মুখ বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন। যার পরিপ্রেক্ষিতে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা ও স্বাধীনতার লাল সূর্য পতাকা। ৭ই মার্চ বাঙালির হার না-মানা চেতনার বিস্ময়গাঁথা আর প্রতিবাদী মানুষের চিরদিনের অনুপ্রেরণা।
তিনি বলেন, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো কর্তৃক এই ভাষণকে ‘World Documentary Heritage’ হিসেবে স্বীকৃতি, বিশ্বমঞ্চে আমাদের অবস্থানকে সুসংহত করেছে।
তিনি মঙ্গলবার (৭ই মার্চ) সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলা বিভাগের প্রভাষক শাহাবুদ্দিন আহমেদের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ প্রভাষক রাজন সরকার। ৭ই মার্চ নিয়ে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। পরে আইসিটি বিভাগ কর্তৃক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
আলোচনা সভায় কবিতা আবৃত্তি করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ফিমা আক্তার বিথী ও ফাইজা ইমতিয়াজ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রত্যয় রায় চৌধুরী ও নাঈমা রহমান জান্নাত। এসময় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন