editor
প্রকাশিত: 2:05 PM, November 3, 2020
হবিগঞ্জের বাহুবলে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে বৃন্দাবন সরকারি কলেজছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে প্রেমিকসহ ১০ জনকে আসামি করে এবং অজ্ঞাত আরও ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি ওই কলেজছাত্রের প্রেমিকার মা লিপি আক্তার।
সোমবার বিকালে নির্যাতিত ফয়সলের মা রাবিয়া খাতুন বাদী হয়ে বাহুবল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান।
স্থানীয়রা জানান, জেলার চুনারুঘাট উপজেলার হাসেরগাও গ্রামের আহসান উল্ল্যার ছেলে বৃন্দাবন সরকারি কলেজের অনার্স (গণিত বিভাগ) ৪র্থ বর্ষের ছাত্র ফয়সল মিয়ার সঙ্গে বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের আব্দুল হাইয়ের কন্যার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে প্রেমিকার বাড়িতে গেলে তার স্বজনরা চোর আখ্যা দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় প্রেমিক ফয়সলের ওপর নির্যাতন চলায়। তবে ফয়সলের পরিবারের অভিযোগ তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রেমিকার বাড়ির স্বজনরা ফয়সলকে নির্যাতন করছে। এ সময় তিনি বাঁচতে আকুতি মিনতি করছেন। তবে তার প্রতি কোন অনুকম্পা প্রদর্শন করা হয়নি।
খবর পেয়ে বাহুবল থানার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক ফয়সলের বাড়িতে খবর দিয়ে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করে। পরে স্বজনরা তাকে চিকিৎসার জন্য শনিবার (৩১ অক্টোবর) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকরা তাকে দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রবিবার (১ নভেম্বর) বিকালে তাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ফেসুবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর টনক পড়ে পুলিশ প্রশাসনের। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের মূল অভিযুক্ত সালা উদ্দিন (৫২) ও মঈন উদ্দিনকে (৪০) আটক করে। সন্ধ্যায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান আরও জানান, পুলিশ ঘটনায় দুই জনকে আটক করেছে। তাদেরকে করাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শিগগিরই আটক করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে