editor
প্রকাশিত: 1:18 PM, March 8, 2023
ডিএসএস ডেস্ক :: কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার আমিরই দেওয়ানে এই শপথ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।
আরব নিউজ জানিয়েছে, শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির স্থলাভিষিক্ত হবেন শেখ মোহাম্মদ। আব্দুল আজিজ আল থানি ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শেখ মোহাম্মদ ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা দেশটির আমিরের কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, সর্বশেষ মন্ত্রিসভা রদবদলে শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারি এবং জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবিকে একই পদে পুনরায় নিয়োগ দিয়েছেন কাতার আমির শেখ তামিম। ২০২২ কাতার সফলভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম দেশটির মন্ত্রিসভায় রদবল করা হলো।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন