editor
প্রকাশিত: 9:18 PM, March 8, 2023
৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস), উইমেন এন্ড ই-কমার্স ট্্রাস্ট (উই) যৌথ আয়োজনে ইভেন্ট পার্টনার বুম বক্স কমিউনিকেশন ও বিসিকের সহযোগিতায় যৌথভাবে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ মার্চ) সিলেটে মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর্ন্তজাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি আয়োজন হয়, বেলা ১টায় মোহাম্মদ আলী স্টেডিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী হয়। অনুষ্ঠানে বিনামুল্যে বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।
গ্রাসরুটস এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার সভাপতিত্ত্বে বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। বক্তব্য রাখেন ভারতের রাজনীতিবীদ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী সায়েরা শ্বাহ হালীম, প্রীতিলতা ওয়েদ্দারের উপর নির্মিত বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের অভিনেতা কামরুজ্জামান তাপু।
গ্রাসরুটস সিলেট মহানগর সম্পাদক নাফিজা শবনম এর সঞ্চালনায় আলোচনা সভায় আয়োজনকারী সংগঠনগুলির সদস্য ও নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর নারী পুরুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় “ডিজিটাল: লিঙ্গ সমতার জন্য উদ্ভাবন ও প্রযুক্তি” আন্তর্জাতিক নারী দিবসের এই প্রতিপাদ্য বিষয় ও নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান গ্রাসরুটস এর প্রধান নির্বাহী কর্মকমর্তা হিমাংশু মিত্র। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন বলেন ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকে বাংলাদেশ অগ্রণী হয়ে উঠছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণ করেছেন। এসময় তিনি বলেন সিলেটে নারী উদ্যোক্তাদের উন্নয়নে সবসময় পশে থাকবে সিলেট জেলা প্রশাসন। এবং রাষ্ট্রের অর্থনেতিক উন্নয়নে নারী উদ্যোক্তারা যে ভুমিকা রাখছে তার যথাযথ সম্মান সরকার নারী উদ্যোক্তাদের দেবে। নারীদের পাশে সরকার সমসময় থাকবে তেমনি সরকার ও রাষ্ট্রের উন্নয়নে সহায়তা করার জন্য নারীদের এগিয়ে আসার কথা বলে আশা ব্যাক্ত করেন তিনি। এছারা আরও বক্তব্য রাখেন সিলেটের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার আব্দুল খালিদ, সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও বিসিক সিলেটের ডি.জি.এম ম সুহেল হওলাদার, গ্রাসরুটস এর কেন্দ্রীয় সহ-সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কনা, উইমেন এন্ড ই-কমার্স ট্্রাস্ট (উই) এর সিলেট জেলা প্রধান সামসুনাহার সোমা, উইমেন এন্ড ই-কমার্স ট্্রাস্ট (উই) এর সিলেট বিভাগীয় প্রধান রোজী ইসলাম, বুম বক্স কমিউনিকেশনের রিফাত অবন্তি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন