editor

প্রকাশিত: 4:04 PM, March 9, 2023

সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কাল

সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কাল

ডিএসএস ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে। নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে মহানগর বিএনপির নেতাদের বেছে নেবেন তৃণমূলের কর্মীরা।

মহানগরের নেতৃত্বে আসতে সম্মেলনে তিন পদে লড়ছেন ৮ জন প্রার্থী। বুহস্পতিবার সকালে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম এ জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদী নজিবুর রহমান নজিব, মঈনউদ্দিন সুহেল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল কাদির শাহী ও মহবুব চৌধুরী।

লিখিত বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে দেশে দুর্নীতি, দুঃশাসন, গুম ও ত্রাসের রাজনীতি কায়েম করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও বেঁচে থাকার ন্যূনতম অধিকার নিশ্চিতের আন্দোলন জোরদার করার লক্ষ্যে সিলেট জেলা মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।

আবদুল কাইয়ুম জালালী পংকী বলেন, বিএনপি সব সময়ই গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী তাই দায়িত্ব পেয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে কমিটি উপহার দিয়েছি। আমরা কখনওই কমিটি চাপিয়ে দিইনি। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগর বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার (১০ মার্চ) দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভার্চুয়ালি যুক্ত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল পৌনে ১০টায়, চলবে বেলা ১২টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে চলবে ভোটগ্রহণ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় মহানগর বিএনপির নেতৃত্বে আসতে তিনটি পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে- সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন বর্তমান আহবায়ক কমিটির দুই যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।

সম্মেলনে ভোটদানের জন্য সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৭১ জন করে মোট ১ হাজার ৯১৭ জনকে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন