editor
প্রকাশিত: 7:38 PM, March 11, 2023
সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির বনভোজন ও বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১১ মার্চ শনিবার নগরীর গোয়াবাড়িস্থ আলিবাহার চা-বাগানে অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সমিতির সভাপতি মো. নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনভোজন উপ-কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল মুকিত, সদস্য সচিব অধ্যাপক লে: মো. মনিরুল ইসলাম, সদস্য আতিকুর রেজা চৌধুরী, অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ।
বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালনা করেন সমিতির ক্রীড়া সম্পাদক এম. রশীদ আহমদ। সহযোগিতা করেন কাশ্মীর রেজা, মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি মো. নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বনভোজনে সমিতির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পরদর্শী হতে হবে। খেলাধুলা মন ও শরীর সুস্থ ও দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করছে। কল্যাণমূলক কাজ, শিক্ষা, মানব সেবা সহ সকল ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে সুনামগঞ্জকে বহির্বিশ্বে পরিচিত করছে, তা প্রশংসনীয়। তিনি সমিতির বনভোজে সবাই উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানিয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন