editor
প্রকাশিত: 7:09 PM, March 12, 2023
টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্দ্যোগে ওয়ার্ক পারমিট ও অভিবাসন সেমিনার রবিবার (১২ মার্চ) বিকেল ২ টায় বনানীস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এম ডি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর ফরমার প্রেসিডেন্ট বসির আহমেদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স নর্থ ইস্ট রিজন এর প্রেসিডেন্ট মাহতাব মিয়া, ওফ স্কিলড ওয়াল্ড গ্রুপ এর গ্রুপ ডিরেক্টর শামসুল আরিফিন।
প্রধান অতিথির বক্তব্যে বসির আহমেদ বলেন, টমি মিয়া ২০ বছর আগে যে চিন্তা করে টমি মিয়া’স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন আজ আমরা তার ফল ভোগ করতে পারছি। যা অন্য প্রবাসীরা পারে নি। তিনি বলেন আমরা টমি মিয়া’স ইনস্টিটিউটকে বিশ্বের দরবারে মডেল হিসেবে প্রস্তুত করার জন্য এসেছি।
সামসুল আরিফিন বলেন, আপনারা আমাকে দক্ষ জনবল দিন আমরা বিশ্বের বিভিন্ন দেশে তাদের জন্য ওয়ার্ক পারমিট এর ব্যবস্থা করে দিব। যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ মানবসম্পদ প্রেরণ এবং অভিবাসন নিয়ে কাজ করছি।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের এম ডি. মো. তাজুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠান দীর্ঘ ২০ বছর থেকে দেশের অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করে দেশে এবং বর্হিবিশ্বে সহস্রাধিক ছাত্র-ছাত্রী অত্যন্ত সুনামের সাথে কাজ করছে যা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আরিফুল হক, রাসেল শেখ, উম্মে সুমাইয়া অন্তরা, আব্দুস সালাম, আবসার মিলন (শেফ), এডমিন ম্যানেজার আবদুল্লাহ আল মাসুম, বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ টিচার জাফর জাহান, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্টধ শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন