editor
প্রকাশিত: 2:22 PM, March 13, 2023
ডিএসএস ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে ১৭ মার্চ কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৭ মার্চ শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
উল্লেখ, এই দিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আগ্রহীদেরকে ১৫ মার্চ (অফিস চলাকালীন) শিশু একাডেমি, সিলেটের রিকাবিবাজারস্থ কার্যালয় ও জেলা শিল্পকলা একাডেমি, শাহি ঈদগাহ কার্যালয়ে প্রতিযোগির নাম, শ্রেণি, বিষয় ও মোবাইল নম্বরসহ নির্ধারিত বক্সে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় থাকছে ক-বিভাগ: ১ম- ৩য় শ্রেণি (কবিতার বিষয়: মুজিব, কবি-রোকনুজ্জামান খান) খ-বিভাগ: ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি (আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, কবি-নির্মেলুন্দু গুণ) গ-বিভাগ: ৭ম-১০ম শ্রেণি (স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবি-নির্মেলুন্দু গুণ)। চিত্রাংকন প্রতিযোগিতায় থাকছে- ক-বিভাগ: শিশু -৩য় শ্রেণি (ক-জাতীয় পতাকা) খ-বিভাগ: ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি (খ-মুক্তিযুদ্ধে বাংলাদেশ), গ-বিভাগ: ৭ম-১০ ম শ্রেণি (গ-বঙ্গবন্ধুর প্রতিকৃতি)।
উক্ত প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশ গ্রহণের জন্য মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আহবান জানানো যাচ্ছে। কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়ে সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্তের সাথে (০১৭২৬-০১৬৬৫৫) যোগাযোগের জন্য বলা হচ্ছে। ১৭ই মার্চের কর্মসূচীসমূহ যথা শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন