editor
প্রকাশিত: 2:28 PM, March 13, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট ও হবিগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন রোববার জারি করা হয়েছে। সবমিলিয়ে দেশের পাঁচ জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞাকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।
সিলেটে নতুন নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান। হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামকে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে।
হবিগঞ্জের নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলমকে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১৬ মার্চের মধ্যে এসব কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন