editor

প্রকাশিত: 12:07 PM, March 14, 2023

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার’র মতবিনিময় সভা

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার’র মতবিনিময় সভা

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এর উদ্যোগে গতকাল (১২ মার্চ) রবিবার নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জিএসসি সিলেট চ্যাপ্টারের সহ-সভাপতি সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর কবির আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার যুবসংগঠক আলী আহসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকে সেন্ট্রাল কমিটির চীফ চ্যারিটি কো-অর্ডিনেটর ও সাবেক দুইবারের সেন্ট্রাল চেয়ার মোহাম্মদ মনছব আলী জেপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএসসি সেন্ট্রাল কমিটির সাবেক ভাইস চেয়ার মোহাম্মদ ইছবাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জিএসসি সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।

অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিএসসি ইউকের ইসি মেম্বার সমাজসেবক শেখ ফারুক আহমদ, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ মুক্তা, জিএসসি সিলেট চ্যাপ্টারের সহ-সভাপতি এম এ নাসির সুজা, সাবেক ট্রেজারার আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জোহরা জেসমিন, আফিকুর রহমান আফিক, সংগঠনের সদস্য ও আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের সভাপতি মোহাম্মদ মুজাক্কির হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, মেম্বারশীপ সেক্রেটারী এম এ মতিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবীর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, সেলাই প্রশিক্ষক নীলা আহমেদ ইবা, নির্বাহী সদস্য মো: মিজানুর রহমান, রোকসানা পারভীন, শেলী রানী দেব, শাহিন উদ্দিন আহমেদ, নাজিম খান, মাহমুদা নাজীম রুবী, শাহরুখ বিপ্লব, সাংবাদিক ইসা তালুকদার, নাসরিন উর্মী প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ সাগর।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, জিএসসি ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবাসীরা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, যে কোনো দূর্যোগ ও মহামারীতে আর্থিক সহায়তা করেছেন। গত বছরে সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় জিএসসি ইউকে সংগঠন থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৮৫ লাখ নগদ অর্থ বিতরণ করা হয়। নারী ক্ষমতায়নের জন্য প্রায় ৬ লক্ষ টাকার সেলাই প্রশিক্ষণ প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে সিলেট চ্যাপ্টারকে অনুমোদন দেওয়া হয়।

তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ধারাবাহিকভাবে এই প্রকল্প চালু করা হবে এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযুগী ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য একটি স্থায়ী ট্রেনিং সেন্টার স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন